1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

‘স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেব’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ২৮৫ Time View

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্যপদ ছেড়ে দেয়ার ঘোষণার কথা জানিয়েছেন। রোববার বেলা ১১টার ২০ মিনিটে নির্বাচন কমিশনের শুনানি থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।joajdowd

লতিফ সিদ্দিকী বলেন, “আমি প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে শুনানি স্থগিত করার অনুরোধ করেছি। আমার পদত্যাগপত্রটি স্পিকারের কাছে জমা দেব। আমি বুঝতে পেরেছি, আমার নেতা চান না আমি এ নিয়ে আর আইনি লড়াই করি। আমি নেতার ভক্ত, তার আদেশ মেনে আমি আর আইনি লড়াই করব না।”

এর আগে রোববার বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল প্রশ্নে নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শুরু হয়।

শুনানিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এতে নেতৃত্বে দেন দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শুনানি থেকে বেরিয়ে আওয়ামী লীগের পক্ষে আইনজীবী রিয়াজুল কবির কাউসার সাংবাদিকদের বলেন, “লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলেন। যেহেতু তিনি এখন আর আওয়ামী লীগের কেউ নন, তার সদস্যপদ নেই; আইন অনুযায়ী তিনি এখন আর সংসদ সদস্য নন।”

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের উপস্থিতিতে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী, আবু হাফিজ ও মো. শাহ নেওয়াজ।

এর আগে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল প্রশ্নে হাইকোর্টের আদেশের ওপর ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ