1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

রেলের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ২৫৫ Time View

প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদুক এ মামলার অনুমোদন দিয়েছে।qwd

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সঙবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই সংশ্লিষ্ট থানায় মামলাটি করা হবে।

যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন, জয়দেবপুর রেলওয়ের প্রধান বুকিং সহকারী (অবসরপ্রাপ্ত, আইডি নম্বর ২৯০) আব্দুস সালাম, সাবেক বুকিং সহকারী (বর্তমানে জুনিয়র টিটিই, আইডি নম্বর ১৬০) আবুল কাসেম, সাবেক বুকিং সহকারী (অবসরপ্রাপ্ত, আইডি নম্বর ৭৬) আনোয়ার হোসেন, জয়দেবপুর রেলওয়ের কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিসের (সিএনএস) সাবেক প্রোগ্রামার মামুনুর রহমান চৌধুরী ও সিএনএসের সাবেক ফিল্ড ইঞ্জিনিয়ার কামরুজ্জামান শান্ত।

দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, “অভিযুক্তরা পরস্পর যোগসাজশের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ৪৯ লাখ ৪৫ হাজার ৬৯৫ টাকা আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগটি প্রমাণিত হওয়ায় কমিশন একটি মামলা করার অনুমোদন দিয়েছে। দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ