1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

‘আল্লাহ্ ছাড়া কারও কাছে মাথানত করি না, করবো না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ১৫১৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ১৯৭৫ সালে ঘাতকরা বাঙালি জাতির মাথা নিচু acfsqwকরে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। যতোই ষড়যন্ত্র হোক, পরোয়া করি না। আল্লাহ্ ছাড়া কারও কাছে মাথানত করি না, করবো না।
শোকবাহ ও রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। শুধু মধ্যম আয়ের দেশ না, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবো, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা জাতির মৌলিক অধিকারও কেড়ে নিয়েছিল। জেনারেল জিয়াউর রহমান খুনীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন। যে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন সেই বাঙালিই তাকে স্বপরিবারে হত্যা করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার মাত্র ১৫ দিন আগে দেশ থেকে বিদেশে গিয়েছিলাম। ইচ্ছা ছিল ১ মাস পর ফিরে আসবো। কিন্তু পঁচাত্তর পরবর্তী শাসকরা আমাকে দেশে ফিরতে দেয়নি। তারা চেয়েছিল যাতে দেশে আসতে না পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ