1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

ভারতের প্রতি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ঘোষণা মোদির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২৭০ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রত্যেক গ্রামে ১ হাজার দিনের মধ্যে বিদ্যুৎ পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। দারিদ্র্য দূর করতে তার অঙ্গীকার জোরদারের লক্ষ্যেই এমন timthumb.phpঘোষণা দেয়া হয়েছে। তিনি বলেন, উন্নয়ন ধারার সর্বনিম্ন পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর বাস। আমাদেরকে সে ধারাকে জোরদার করতে হবে। কারণ তাদের ক্ষমতায়িত করা হলে কেউ আর আমাদের থামিয়ে রাখতে পারবে না। আজ শনিবার দিল্লীর লালকিল্লা থেকে ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসের ভাষণকালে তিনি একথা বলেন।
এ সময় রাজ্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, স্বাধীনতার কয়েকদশক পরও ১৮ হাজার ৫০০ গ্রাম এখনও বিদ্যুৎবিহীন। তাই আমি রাজ্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আগামী এক হাজার দিনের মধ্যে সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।
ডানপন্থী প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে দেশটির দরিদ্র জনগোষ্ঠীর জন্যে তেমন কিছু না করার অভিযোগ রয়েছে। তবে তিনি বলেন, সরকারি প্রকল্পের আওতায় এই প্রথম ১৭ কোটি লোককে ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা সফলভাবে করা হয়েছে। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক খাতে দরিদ্রদের অন্তর্ভূক্ত করা হচ্ছে যা কয়েকদশক ধরে কেবল ভাবনার মধ্যেই ছিল। কিন্তু ১৭ কোটি লোককে ভারতের ব্যাংক ব্যবস্থার আওতায় আনতে পেরে আমি গর্বিত। আমরা আমাদের কথা রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ