1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

পুত্রের হাত ধরেই ফিরছেন আমজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২৯০ Time View

নিশুতি রাতে যখন রামগড়ের বাচ্চারা ঘুমোতে চাইত না, তখন তাদের মায়েরা ‘ডাকু গব্বর’এর নাম করে তাদের ঘুম পাড়াতেন। ৪০ বছর পেরিয়েও ‘শোলে’র ‘গব্বর সিং’ এ image_135482_0দেশে আজও পুরনো হননি। আমজাদ খান সেই বিরল অভিনেতাদের অন্যতম, যিনি রিল ও রিয়্যাল- দুই জীবনেই এক বিশেষ পরিচয়ে কাটিয়েছেন। ‘গব্বর’ থেকে সত্যজিতের ক্যামেরায় ‘নবাব ওয়াজেদ আলি শাহ’, জবরদস্ত ভিলেন থেকে কমেডিয়ান- আমজাদের অভিনয়ে ছড়িয়ে ছিল বিভিন্ন রং। গব্বর সিং পুরনো না হলেও আমজাদ খানকে কি ভুলে গিয়েছে বলিউড? এ বার সেই মনে করিয়ে দেওয়ার দায়টা নিলেন আমজাদ-পুত্র। বাবার জীবনী লিখে এই চরিত্রাভিনেতাকে ফের প্রচারের আলোয় নিয়ে আসতে চান সাদাব খান।

‘শোলে’-র ৪০ বছর পূর্তিতে সাদাব জানিয়েছেন, আমজাদ খানের একটি জীবনী লেখার কাজ শুরু করেছেন তিনি। প্রয়াত অভিনেতার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের যাবতীয় ঘটনা নিয়ে লেখা হবে এই বই। তাঁর কথায়, ‘‘আমি পরের বছর থেকে এই বই লেখার কাজ শুরু করব। বাবার মতো এক জন ডাউন টু আর্থ মানুষের কথা সকলের জানা উচিত।’’ মানুষ হিসাবে আমজাদ খান কেমন ছিলেন? বদমেজাজী না কি দিলখোলা হাসিখুশি? এ সবেরই উত্তর মিলবে এই বইতে।

প্রায় দু’দশক ব্যাপী অভিনয় জীবনে আমজাদ প্রায় ১৩০টি ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ইয়ারানা’, ‘বরসাত কি এক রাত’, ‘দেশ পরদেশ’, ‘নাস্তিক’, ‘সত্তে পে সত্তা’, ‘দাদা’, ‘লাওয়ারিস’, ‘গঙ্গা কি সৌগন্ধ’, ‘হম কিসিসে কম নেহি’ অন্যতম।

প্রসঙ্গত, আমজাদ পুত্র নিজেও অভিনয়ে এসেছিলেন। ১৯৯৭-এ রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘রাজা কি আয়েগি বারাত’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। – সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ