1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে যুবলীগের মাসব্যাপী কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ২৪৯ Time View

Juboligজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীতে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

বুধবার (২৯ জুলাই) এ কর্মসূচি বিষয়ে জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে-
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে (৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন।

১ আগস্ট দুপুর ১২টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

৫ আগস্ট সকাল ১১টায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

৮ আগস্ট যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের আলোচনা সভা।

১২ আগস্ট বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চ ‘জাতীয় শোক দিবস’র আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।

১৫ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও টুঙ্গীপাড়ায় এবং বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ।

১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

২০ আগস্ট বিকাল ৩টায়  শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম’ গ্রন্থের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন। প্রধান অতিথি শিল্পমন্ত্রী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

২১ আগস্ট রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিকেল ৪টায় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ