1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৪২ Time View

bsfলালমনিরহাটের আজিমবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আবু সায়েম জাম্বু (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জাম্বু আজিমবাড়ি উপজেলার তালুক দুলাল এলাকার সোহরাব আলীর ছেলে। বুধবার দিনগত রাত ৩ টার এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, জাম্বুসহ আরো চার-পাঁচজন মিলে আজিবাড়ির পশ্চিম চানতা সীমান্তের ৮১৯ নম্বর মেইন পিলার সীমান্ত পার হয়ে ভারতের লোহাকুচি সীমান্তে গরু আনতে যায়।

লোহাকুচি সীমান্তের ২১ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে জাম্বুর গায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় জাম্বুসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে পালিয়ে আসার কিছুক্ষণ পরেই জাম্বুর মৃত্যু হয়।

১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর হায়াতি জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে একটি কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। এ ছাড়া পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ