1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ড্রোন হামলা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মামলার হুমকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৭৩ Time View

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত মালিক দাউদ খান নমে এক ব্যাক্তির পরিবার ব্রিটিশ পররাষ্ট্র উপদেষ্টা উইলিয়াম হগের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে।

সোমবার নিহতের পরিবারের আইনজীবীরা হগের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে মার্কিন বাহিনীকে ড্রোন হামলায় মন্ত্রনা দেওয়ার অভিযোগ আনে।

সোমবার লন্ডনের আইনি প্রতিষ্ঠান লেইজ ডে অ্যান্ড কোম্পানি বলেছে, তাদের কাছে হগের বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গিদের উপর হামলা বিষয়ক ব্রিটিশ ইন্টেলিজেন্সের গোপন পলিসি মার্কিন বাহিনীর কাছে পাচারের বিশ্বাসযোগ্য প্রমান রয়েছে। তাই তারা এখন হজের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে নিহত মালিক দাউদ খানের ছেলে নুর খানের হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানটি জানায়, গত বছর উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি এলাকায় স্থানীয়দের একটি সভা চলাকালে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় মালিক দাউদ খান মারা যান।

ব্রিটিশ এই আইনি প্রতিষ্ঠানটি সাধারণত আন্তর্জাতিক স্বসস্ত্র সংঘর্ষগুলোর ক্ষেত্রে আইনের মধ্যে থেকে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করলে তাকে আইনি সহায়তা প্রদান করে থাকে।

এ বিষয়ে নুর খানের আইনজীবীদের ধারণা দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের যোগাযোগ বিভাগ জিসিএইচকিউ এর কর্মীরা এবং দেশের গোয়েন্দা পর্যবেক্ষণ কেন্দ্র সম্ভবত আইন ভঙ্গ করছে। বেসামরিক নাগরিক হিসেবে তাদের যুদ্ধ বিগ্রহের মত বিষয়ে জড়ানো বেআইনি বলেও এসময় মন্তব্য করা হয়।

আইনি প্রতিষ্ঠানটি পাকিস্তান কোন ধরনের আন্তর্জাতিক সংঘাতে জড়িত নয় বলেও মন্তব্য করেছে।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোন মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ