1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সিরিয়ার হোমসে ফের সরকারি বাহিনীর হামলা, নিহত ৪৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৩১ Time View

সিরিয়ার হোমস শহরে ফের সরকারি বাহিনীর হামলায় ৪৭ জনের বেশি নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। রোববার রাতে হোমসের পার্শ্ববর্তী কার্ম আল-জায়তুনে এ হতাহতের ঘটনা ঘটে।

কার্ম আল-জাইতুনের মহিলা ও শিশুরাও বলেছে রোববার রাতে সরকারি বাহিনী তাদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে।

হাদি আবদুল্লাহ নামে এক বিদ্রোহী জানান, তারা এখন পর্যন্ত ২৬টি শিশু ও ২১ জন মহিলার লাশ খুঁজে পেয়েছেন এবং লাশগুলোর কোনো কোনোটির গলা এবং শরীর ধারালো অস্ত্র দিয়ে ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে।

এদিকে বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান রেভ্যুলিউসন জেনারেল কমিশন (এসআরজিসি) এবং কার্ম আল-জাইতুনে বিদ্রোহীদের স্থানীয় সমন্বয় কমিটি এলসিসি রোববারের হামলায় মোট ৪৫ জন মারা গেছে বলে দাবি করেছে।

এসআরজিসি বলেছে, নিহতদের অনেককে জীবন্ত অবস্থায় পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এবং কারো কারো ঘাড় ভেঙ্গে হত্যা করা হয়েছে।

তবে সিরিয়ান সরকার এই ঘটনায় নিহতদের বরাবরের মত সশস্ত্র সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে।

দেশটিতে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলেছে, রোববার রাতের এই হামলার ফলে সোমবার একশটিরও বেশি পরিবার কার্ম আল-জাইতুন থেকে পালিয়ে গেছে।

হোমসে সরকারি বাহিনীর এই হামলার ঘটনা এমন একটি সময়ে ঘটল যখন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে জাতিসংঘ ও আরব লিগের প্রতিনিধিরা দামেস্কে তাদের দুই দিনের শান্তি মিশন শেষ করল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ