1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৮৭ Time View

road accidentকুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী।

আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম (২৮) ও আবুল কালাম (২২)। তারা পেশায় দিনমজুর ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি এলাকার ফারুক মিয়া, বিল্লাল হোসেন ও আবু কালাম। তাদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানটি পেন্নাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জোবায়দুল আলম জানান, দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ