1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

পিলখানা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১১
  • ২৬৫ Time View

পিলখানায় বিজিবি (সাবেক বিডিআর) সদরদপ্তরে সংঘটিত হত্যাযজ্ঞ মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার সকালে শুরু হয়েছে।
পুরান ঢাকার বকশীবাজার এলাকায় কেন্দ্রীয় কারাগার ও নবকুমার ইনস্টিটিউশন সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এদিন সকাল পৌনে দশটায় এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলার পঞ্চম সাক্ষী লে. কর্নেল আব্দুল মুকিব সরকারকে জেরা করছেন সিপাহী সুজাউল ইসলামের আইনজীবী। এর আগে তিনি গত ২ নভেম্বর পিলখানা হত্যা মামলার বিবরণ দিয়ে আদালতে জবানবন্দী দিয়েছেন। সেদিন ডিএডি তৌহিদসহ পাঁচ আসামির পক্ষে জেরা শেষ হয়।

এ পর্যন্ত চার জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তারা হলেন, মামলার বাদী লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা ও মামলার রেকর্ডিং অফিসার নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন, লে. কর্নেল আবু তাসনীম ও কর্নেল শামসুল আলম চৌধুরী।

ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক ছুটিতে থাকায় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব পালন করছেন।

গত বছর ১২ জুলাই হত্যা মামলায় ও ২৭ জুলাই বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ।

হত্যা ও বিস্ফোরক মামলায় মোট আসামির সংখ্যা ৮৫৬ জন। আসামিদের মধ্যে তিনজন মারা গেছেন এবং ২০ জন পলাতক, চারজন জামিনে আছেন।

মামলাটি তদন্তের সময়ই মারা যান বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রহিম ও হাবিলদার শফিকুল ইসলাম এবং অভিযোগ শুনানি চলাকালে গত ১৫ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান আসামি হাবিলদার মতিউর রহমান।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে সাবেক বিডিআরের জওয়ানরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে।

এ ঘটনায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশের পরিদর্শক নবজ্যোতি খীসা প্রথমে লালবাগ থানায় এবং পরে নিউমার্কেট থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ