1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ সেজে অপকর্ম করছে ছাত্রদল : জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১০৬ Time View

joyছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মসূচিতে ঢুকে ‘নানা অপকর্ম’ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি মঙ্গলবার ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় এ মন্তব্য করেন।

জয় বলেন, ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রলীগের ইমেজ তথা সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে ছাত্রলীগ সেজে নানা অপকর্ম করছে।

এ সময় বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আন্তর্জাতিক মহল ও দেশে নিজ নিজ এলাকায় সবাইকে সজাগ করতে প্রবাসের নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিতেই মূলত সংগঠনের নেতাদের সঙ্গে এই সভা ডাকেন জয়। তার তলবে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

বেলা দুইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠকে সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সাংগঠনিক অবস্থা এবং তাদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন।

বৈঠক বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমাদের বৈঠক ফলপ্রসূ। দলের সাংগঠনিক বিষয় নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেসব সমস্যা রয়েছে, তা সমাধানের বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই সভাপতি জানান, বৈঠকে নিউ ইয়র্ক আওয়ামী লীগের কার্যক্রম ছাড়াও সংগঠনের দুই-একজন নেতার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, এছাড়া যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্য সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও কথা হয়।

সিদ্দিকুর রহমান বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন জয়। একই সঙ্গে তিনি দলীয় নেতার্কীদের চেইন অব কমান্ড মেনে দলকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

জয়ের সঙ্গে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম ফজলুর রহমান, আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ