1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ১২ কোটি ডলার দেবে এডিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১২৭ Time View
adbপ্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকারকে ১২ কোটি ডলার ঋণ দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ঋণসংক্রান্ত এ চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে  অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির পক্ষে প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার ও এডিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি  শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার দুই শতাংশ।
এ কর্মসূচির মাধ্যমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য কার্যকর, যথাযথ ও  শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত উপযোগী ব্যবস্থা নেয়া হবে।
এ কর্মসূচিতে অর্থ সহায়তা দেবে এডিবি ছাড়াও আরো নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ