1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

খুঁজে খুঁজে শুধু ভুলই নয়, সাফল্যের খবরও দিন  -তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ২৬৮ Time View
hasanul_hoq_enu_135824
খুঁজে খুঁজে শুধু সরকার ও রাষ্ট্রযন্ত্রের ভুলই বের করবেন না, সাফল্যের খবরও জনগণের কাছে পৌঁছে দেবেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উৎসবে সাংবাদিকদের এ আহ্বানই জানালেন তথ্যমন্ত্রী। বললেন দেশকে কল্যাণ, শান্তি আর প্রগতির পথে এগিয়ে নিতে ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের উধ্র্বে থেকে বস্তুনিষ্ঠ কলম ধরতে। 

মঙ্গলবার সন্ধ্যায়
ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে সংগঠনের দুই দশক পূর্তিতে ডিআরইউ’কে সাংবাদিকদের একটি সফল সংগঠন হিসেবে অভিহিত করে মন্ত্রী হাসানুল হক ইনু পথিক সাহা, শফিকুল কবীর, জাকারিয়া মিলন, আবুল বাশার, গিয়াসউদ্দিন, আরিফ রহমান, দীনেশ দাস, খবিরউদ্দিন, বিভাস, সাগর, রুনী, হোসাইন জাকিরসহ সকল প্রয়াত সাংবদিকদের স্মরণ করেন।

ডিআরইউ সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।


মন্ত্রী বলেন, ‘ভারসাম্য রক্ষা বা একপাল্লায় মাপার কৌশলের কারণে সাদা আর কালোকে এক করা, ভালো আর মন্দকে এক করা, মুক্তিযোদ্ধা আর রাজাকারকে এক করা, উন্নয়ন আর আগুনসন্ত্রাসকে এক করা হচ্ছে বস্তুনিষ্ঠতার বরখেলাপ।’

‘ব্যক্তিগত জীবনে সব মানুষের মতো একজন সাংবাদিকেরও রাজনৈতিক বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু পেশাগত জীবনে সাংবাদিকের কলম হতে হয় বস্তুনিষ্ঠ। এখানেই সাংবাদিকতা পেশার উৎকর্ষ ’, বলেন তিনি।

তথ্যমন্ত্রী পুরনো দিনের কথা মনে করে বলেন, ‘যখন আমি মন্ত্রী ছিলাম না, তখনও আমি ডিআরইউ-তে এসেছি, আপনাদের সাথে মেশার সুযোগ হয়েছে। সেজন্যও আপনাদের অশেষ ধন্যবাদ।’

ডিআরইউ সদস্য ও পরিবারবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী ফকির আলমগীর, আসিফ আকবর, এসআই টুটুল, মনির খান প্রমূখ সংগীত পরিবেশন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ