1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১৫৩ Time View

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সীতলপুর এলাকায় কাভার্ড ভ্যান হিউম্যান হলার মুখোমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, কুমিল্লা মুরাদনগর এলাকার কাউছার আহমেদ (২০), ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন হিরা (৩৫), নগরীর বায়জিদ থানার কুলগাঁও এলাকার বাসিন্দা হিউম্যান হলারের চালক মো. এরশাদুল্লাহ ও ১৬ বছরের একজন যুবক। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, এবাদত হোসেন (১৮), শ্রিপ্রা দে (২৫), রেশমী রাণী (২৫), হাজেরা বেগম (২০) সাথী নাথ (২২) ও মো. লালু মিয়া (২৮)।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুলিশের বার আউলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর জানান, ‘সীতাকুণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকামুখি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিউম্যান হলারের সব যাত্রী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়।’

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক করা হয়েছে বলে জানান আলমগীর। তবে কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. মোবাক্কারুল জানান, ‘আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।’

হাসপাতালে আনার পর বিকাল ৩টার দিকে ৪ জনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ৬ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান মোবাক্কারুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ