1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৪৯৪ Time View

পাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম জামাইপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, জামাইপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে তরিকুল ইসলামসহ ৫ থেকে ৬ জন বাংলাদেশী গরু আনার জন্য রোববার রাত ১টার দিকে অহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে এবং ব্যাপক নির্যাতন করে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে তার নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জাননো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ