1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

এমপি সিরাজুল আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ১৭৭ Time View

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. সিরাজুল আকবর এমপি (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।

সোমবার রাতে ঢাকায় যাওয়ার পথে সাভার এলাকায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তার বহনকারী জিপে করে দ্রুত ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

রাত ৯টার দিকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক এমপি সিরাজুলকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবু রেজা নান্টু।

প্রসঙ্গত, রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলনে তাকে জেলা সভাপতি নির্বাচিত করা হয়। তিনি মাগুরা-১ আসন থেকে পরপর চার বার সংসদ সদস্য হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ