1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অ্যাপলের ৫৩ কোটি ডলার জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৭ Time View

apple26আইটিউনসের অন্তত তিনটি সফটওয়্যার মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় অ্যাপলকে ৫৩ কোটি ২৯ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। টেক্সাসভিত্তিক প্যাটেন্ট লাইসেন্সিং কোম্পানি স্মার্টফ্ল্যাশ এলএলসির করা মামলার রায়ে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিটিকে এ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। অবশ্য মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮৫ কোটি ২০ লাখ ডলার দাবি করেছিল স্মার্টফ্ল্যাশ। আট ঘণ্টার শুনানি শেষে মঙ্গলবার দেওয়া রায়ে আদালত জানিয়েছেন, স্মার্টফ্ল্যাশের পেটেন্ট প্রযুক্তি অ্যাপল কেবল বিনা অনুমাতিতে ব্যবহারই করেনি, জেনে-বুঝেই করেছে, যা সুস্পষ্টভাবে মেধাস্বত্ব আইনের লঙ্ঘন। এদিকে রায়ের পর অ্যাপল সহসাই অর্থ পরিশোধ করছে না বলে আভাস পাওয়া গেছে। অ্যাপল দাবি করেছে, তারা কারও পেটেন্ট লঙ্ঘন করেনি। কেননা এর পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অ্যাপল ঁজানিয়েছে, স্মার্টফ্ল্যাশের মতো সফটওয়্যার কোম্পানি যারা নিজেরা পণ্য তৈরি করে না তাদের জন্য প্যাটেন্ট নীতিমালায় মামলা করার এই অধিকার খর্ব করা উচিত। জরিমানার বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে এ সম্পর্কে অভিযোগকারী প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্মার্টফ্ল্যাশ সফটওয়্যার ব্যবহার করে অ্যাপল আইটিউনসে বিনা অনুমতিতে গান, ভিডিও এবং গেম ডাউনলোড করার অভিযোগে ২০১৩ সালের মে মাসে মামলাটি করা হয়। মামলার শুনানি হয় টেক্সাসের টেইলারে। শুরু থেকেই অ্যাপল মামলাটি বাতিলের জন্য আবেদন করে। তবে আদালত অ্যাপলের যুক্তি আমলে না নিয়ে শুনারি দিন ধার্য করে। এদিকে প্যাটেন্ট আইন লঙ্ঘনের দায়ে অ্যাপলের বিরুদ্ধে ভার্নেটএক্স ইনকরপোরেশনের করা মামলায় ২০০২ সালে ৩৬৮ লাখ ডলার জরিমানা করেছিলেন একই আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ