1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আরো ৫ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭২ Time View

lonch22পদ্মা নদীর পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় আরো ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ শিশু এবং ৩ পুরুষ। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৭৬ জনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভাটিতে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ও বাল্লা-মালতি এলাকা থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মায় কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা। এ সময় ২৫ থেকে ৩০ জন যাত্রী তীরে উঠে আসেন। এদের মধ্যে কয়েকজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর রবিবার রাত ৩টার দিকে লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করেছে জাহাজ রুস্তম। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উদ্ধার অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। তবে লাশের খোঁজে অভিযান চলবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ