1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাজনৈতিক কর্মকাণ্ড পালনে সুযোগ সৃষ্টির আহ্বান সুইডেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮২ Time View

friselপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পালনের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সুইডিশ রাষ্টদূত। পাশাপাশি দেশের উদ্ভূত সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে।

সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বংলাদেশের সঙ্গে ‘আরো গভীর ও বৃহত্তর’ সম্পর্ক গড়ার ব্যাপারে তার পরিকল্পনার কথা জানিয়েছেন।  পাশাপাশি বাংলাদেশের চলমান সহিংসতা ও হতাহতের ঘটনা এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ‘সব রাজনৈতিক পক্ষ’ ‘পরিস্থিতির তীব্রতা প্রশমনে পদক্ষেপ গ্রহণ করবে’।

এদিকে ‘উভয় দেশের স্বার্থেই সুইডেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখী’ করার বিষয়টি ‘সহজতর’ করার বিষয়ে জোর দেন রাষ্ট্রদূত।

সুইডেন ও বাংলাদেশের মধ্যে ‘দীর্ঘস্থায়ী ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়টি গুরুত্ব পায় এ বৈঠকে। একই সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে মতবিনিময় করেন তারা। ‘মহামূল্যবান আলোচনায়’ সময় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুইডিশ রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ