1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

manna satroligনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে তারা ঘোষণা দিয়েছে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেয়া হবে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ ঘোষণা দেন।

সারাদেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ঢাবির কুলাঙ্গার হচ্ছে মান্না। তার সার্টিফিকেট বাজেয়াপ্ত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

এসময় ছাত্রলীগের নেতারা মান্নার দুই গালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ