1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশে ওপেন ডেটা ডে পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪০ Time View

open detaবিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ওপেন ডেটা ডে। শনিবার ঢাকায় ওপেন নলেজ বাংলাদেশের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজের উদ্যোগে চলতি বছর অ্যাপ্লিকেশন লেখা, ডেটা বিশ্লেষণ এবং ডেটার ভিজ্যুয়ালাইজেশন করার মাধ্যমে সর্বশেষ ডেটা অ্যানালাইসিসের কাজটি ওপেন ডেটা দিবসে করা হয়।  নির্দিষ্ট শহরে এ কাজটি করেছেন ওপেন নলেজের স্বেচ্ছাসেবকরা।

এরই অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কার্যালয়ে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়। এতে ওপেন ডেটার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিডিওএসএনের যুগ্ম সম্পাদক ও গুগল ডেভলপার গ্রুপ বাংলার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী ও ওপেন নলেজ বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী হাছিব।

আলোচনায় ওপেন ডেটা কী, কীভাবে কাজ করে, বাংলাদেশে ওপেন  ডেটার অবস্থান কী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওপেন ডেটা নিয়ে কাজ করতে আগ্রহীদেরও ওপেন নলেজের বিভিন্ন ধরনের টুলসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

আয়োজন উপলক্ষে নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, “চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ওপেন ডেটা ডে পালিত হচ্ছে। বাংলাদেশেও ওপেন ডেটার বিষয়গুলো ছড়িয়ে দিতে আমরা দিবসটি পালন করেছি এবং ওপেন ডেটা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি।”

দিবসটি পালন উপলক্ষে কেক কাটা হয়। আলোচনায় অংশ নেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ