1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মুনের চিঠির প্রতিক্রিয়ায় শাহরিয়ার: সংলাপের প্রশ্নই আসে না

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

shariyarrপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। সরকার এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম। সরকার কোনো সন্ত্রাসী দলের সঙ্গে আলোচনায় বসবে না। কোনো ধরনের সংলাপের প্রশ্নই আসে না। কোনো খুনির সঙ্গে সংলাপ করতে চাই না।”

সহিংসতা বন্ধ ও রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার প্রতিক্রিয়ায় বুধবার সকালে তার কার্যালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, “জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে সহিংসতার প্রতি নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে বলেছেন। চিঠিটি আরো দুই সপ্তাহ আগে লেখা হয়েছে। কিন্তু আমরা গত পরশুদিন (সোমবার) পেয়েছি।”

প্রতিমন্ত্রী বলেন, “চিঠিতে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) এই সমস্যা সমাধান করতে পারবেন বলে বান কি মুন বিশ্বাস করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন কোনো পরিস্থিতির উদ্ভব না হয় এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। প্রয়োজনে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে তিনি (জাতিসংঘ মহাসচিব) অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ