1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন কাদের সিদ্দিকীর স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

kader wপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে এসে ফিরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী। মঙ্গলবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী কন্যা পুশি সিদ্দিকীকে সঙ্গে করে তিনি গণভবনের গেটে এসে পৌঁছান। এসময় তার সঙ্গে যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল ছিলেন।

তবে প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক বৈঠকে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে বাসভবন থেকে বের হয়ে যান বলে জানান গণভবন কর্মকর্তারা।

তারা আরো জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আসার অনুরোধ জানান তারা।

এদিকে হাবিবুন নবী সোহেল জানান, গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের ইমেইল অ্যাড্রেসে তারা একটি আবেদন পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই আজ দেখা করতে আসেন।

গণভবনের কর্মকর্তারা নাসরিন সিদ্দিকীকে অভ্যর্থনা কক্ষে বসতে বললেও তিনি বাইরেই দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১৮ মিনিট অপেক্ষার পর তিনি চলে যান। এসময় সাংবাদিকদের বলেন, পরবর্তীতে চেষ্টা করবো যোগাযোগ করে আসার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ