1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯০ Time View

ashuliyaআশুলিয়ার জিরাবোতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের হাতে লাঞ্চিত হন কারখানার পিএম।

সোমবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাহবুব এ্যাপারেলস নামক সোয়েটার কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিছরেট বৃদ্ধির দাবিতে প্রায় এক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকদের হাতে  কারখানার এক কর্মকর্তা লাঞ্চিত হন।

এ ঘটনায়  কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর দিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মন্ডল ফ্যাশন লিমিটেড কারখানায়ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা দুটিতে পুলিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ