1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৯ Time View

lalmonirhatলালমনিরহাটের পাটগ্রামের হাতীবান্ধায় চুলা বিস্ফোরণে দগ্ধ দুই হোটেল কর্মচারী মারা গেছেন।

বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হাতীবান্ধা গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সুরুজ্জল হোসেন (৩৪) ও মৃত হেমন্ত বর্মণের ছেলে তপন কুমার বর্মণ(৩০)। তারা দুজন দইখাওয়া বাজারের ‘পিপাসা হোটেলে’ কাজ করতেন।
বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল জানান, মরদেহ আনতে নিহতদের স্বজনরা রংপুর মেডিকেলে রওনা হয়েছে।
শুক্রবার রাতে ‘পিপাস হোটেলে’ কেরোসিনের চুলা বিস্ফোরণের ঘটনায় ঝলসে যান সুরুজ্জল ও তপন। প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। বিস্ফোরণ থেকে শুরু হওয়া আগুনে বাজারের সাতটি দোকানও পুড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ