1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

যশোরে বিজিবি দপ্তরে বোমা হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৩ Time View

bgb7যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় বিজিবি ২৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাটালিয়নের বাইরে থেকে বোমা মেরে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখানে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। তবে কেউ এর দায় স্বীকার করেননি।

জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। তাঁদের ধরার চেষ্টা চলছে।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দোকানে থাকা লোকজনের ওপর লাঠিচার্জ করেন। এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, দোকান খোলা থাকা অবস্থায় কেউ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাবে, এটা মানা যায় না। যে কারণে সেখানে ভয় দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ