1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

কুমিল্লায় পেট্রল বোমায় নিহতদের দু’জন বাবা-মেয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৫ Time View

father sonকুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। এরা হলেনÑ শহরের ঘোপ এলাকার বাসিন্দা নূরুজ্জামান পপলু (৫০) ও তার মেয়ে মাইশা (১৫)। দগ্ধদের মধ্যে রয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা।
নিহত পপলুর ছোট ভাই যশোর শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাই, ভাবি ও তাদের মেয়ে চার দিন আগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে তারা সেখান থেকে ফিরছিলেন। প্রাথমিক খবর জানার পর আমার বড়ভাই পাট গবেষণা কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান ও এক বোন ঢাকা থেকে ভোরে কুমিল্লা রওনা হন। তারা কুমিল্লা জেনারেল হাসপাতালে কিছু সময় আগে লাশ দুটি শনাক্ত করেছেন।’
নূরুজ্জামান পপলু পেশায় ঠিকাদার ছিলেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তার বাড়ি। তিনি শহরের অতি পরিচিত মুখ। তার মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পপলুর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তারা এখনও দুর্ঘটনার খবর জানেন না। পপলুর ভাই কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাবি মাহফুজা বেগম মিতার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তবে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ