1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি থাকবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২
  • ১৯০ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত না নিলেও সব ধরনের প্রস্তুতি রাখা হবে। গতকাল সোমবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো বড় পরিসরে ইভিএম ব্যবহারের আগে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। ইভিএম ব্যবহারের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সব প্রস্তুতি থাকবে, যাতে নির্বাচনের আগমুহূর্তে এ নিয়ে কোনো ঝামেলা না হয়। তিনি জানান, যথাসময়ে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদের বাধ্যবাধকতা তুলে ধরে কাজী রকিব উদ্দিন বলেন, একসঙ্গে কয়েক বছরের তথ্য সংগ্রহ করতে গেলে বেশ চাপে থাকতে হয়। এবারও তা করতে গিয়ে লোকবল বেশি নিয়োগ ও কাজ তিনগুণ বেড়ে যাচ্ছে। এ চাপ এড়াতে প্রতিবছর হালনাগাদ করতেই হবে। এ বিষয়ে আইনি বাধ্যবাধকতাও আছে। তিনি জানান, ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে সব ধরনের প্রস্তুতি কমিশনের আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ