1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাভারে শতাধিক শ্রমিক অসুস্থ: বিক্ষোভ, কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

savarসাভারে একটি পোশাক কারখানার অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় বাইরে বিক্ষোভ করছে অন্য সকল কারখানার শ্রমিকরা। এদিকে করাখানার সামনে বিক্ষোভ ও শ্রমিক অসুস্থতার কারণে কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে দশটায় সাভারের ‘রাজফুলবাড়িয়া একেএইচ নিটিং এ্যান্ড ডাইং লিমিটেড’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের সাভারের এনাম মেডিকেল কলেজ ও সাভার প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানার সাড়ে পাঁচ হাজার শ্রমিক সকালে কাজে যোগ দিলে  নিটিং সেকশনের শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

এ সময় কারখানার নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে কিছু শ্রমিকের অভিযোগ, কারখানার ভেতরে মৃত শ্রমিকদের আটকে রাখা হয়েছে ও ভেতরে অনেক শ্রমিক অসুস্থ রয়েছেন।

এ ব্যাপারে কারখানা পরিচালক এস এম সাদুল্লা বলেন, শ্রমিকদের দুর্বলতার কারণেই তারা অসুস্থ হচ্ছেন।

এদিকে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “কারখানার শ্রমিক অসুস্থ ও বিক্ষোভের ঘটনায় কারখানা পরিদর্শন করা হয়েছে। কারখানায় বর্তমানে কোন অসুস্থ শ্রমিক নেই।”

প্রসঙ্গত গত ১ সপ্তাহে কারখানায় অসুস্থ হয়ে দুই জন শ্রমিক মারা যাওয়াসহ শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ