1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নয়া আমিরি লুক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১৪১ Time View

amir lমুম্বাই মাথার চুল ছোট ছোট করে ছাঁটা৷ দু’একটা সাদা চুলও আছে৷একগাল কাঁচা-পাকা দাড়ি৷ দেখলে কে বলবে, ইনিই বলিউডের এককালের চকোলেট বয় আমির খান৷ ‘পিকে’র অদ্ভুত লুকের পর আবার নয়া লুকের চমক নিয়ে হাজির হয়েছেন আমির৷ তার পরের ছবি ‘দঙ্গল’-এ এরকম লুকেই দেখা যাবে তাকে৷

আমির যে একজন কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করবেন এ কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল৷ মহাবির ফোগতের জীবন নিয়ে একটি সিনেমার কথাও শোনা যাচ্ছিল বলিপাড়ায়৷ দুয়ে দুয়ে চার হতে বেশি দেরি হলো না৷ ‘পিকে’র সাফল্যের মাঝেই মহাবীরের লুকে দেখা গেল আমিরকে৷ সম্প্রতি স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরকে দেখা গেলে জানা যায়, শুধু লুকেই নয়, চেহারাতেও নিজেকে বদলে ফেলেছেন তিনি৷ পর্দায় কুস্তিগির হয়ে ওঠার জন্য কড়া ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে আটকে রেখেছেন নিজেকে৷

আমির ছাড়াও সালমান এবং জন আব্রাহামেরও চোখ আছে কুস্তিকে বিষয় করে সিনেমা করার৷ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে ভবিষ্যতে সেলুলয়েডের দৌলতে কুস্তি আবার তার জনপ্রিয়তা ফিরে পাবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ