1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মুনাফার বিশ্বরেকর্ড করলো আইফোন-নির্মাতা ‘অ্যাপল’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ১৬১ Time View

iphone28পৃথিবীর ইতিহাসে কোনো পাবলিক কোম্পানির করা সর্বোচ্চ মুনাফার নতুন রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’।

‘আইফোন সিক্স’ এবং ‘সিক্স প্লাস’ নির্মাতা কোম্পানিটি বলেছে, গত বছরের শেষ তিন মাসে তারা মোট ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে।
আইফোনের রেকর্ড বিক্রিই এর কারণ – বলেছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানিটি।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাস সময়ে তারা আইফোন বিক্রি করেছে ৭৪ কোটি ৫০ লক্ষ।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল ‘বিস্ময়কর’। বাজার বিশ্লেষকদের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে এই বিক্রি।

কোনোপাবলিক কোম্পানির করা মুনাফার অংকের মধ্যে এটাই সর্বোচ্চ।

এর আগে ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমেরিকান তেল-গ্যাস এক্সন-মোবিল কোম্পানি সর্বোচ্চ প্রায় ১৬০০ কোটি ডলার মুনাফা করেছিল।

এ্যাপল এবার চীনে যে পরিমাণ আইফোন বিক্রি করেছে – তা এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিক্রিকেও ছাড়িয়ে গেছে।

তবে  অ্যাপলের আইপ্যাড বিক্রি হতাশ করেছে এবারও। গত বছর এর বিক্রি কমে গেছে প্রায় ১৮ শতাংশ। – বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ