1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ভালোবাসা দিবসে ফের আকাশে ওড়ার সুযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
  • ১৪৬ Time View

love14ভালোবাসা দিবসে ফের আকাশে ওড়াবে জনপ্রিয় ই-কমার্স সাইট এখনই ডট কম। দ্বিতীয়বারের মতো “লাভ ইজ ইন দ্য এয়ার” শীর্ষক এই আয়োজনে সহযোগিতা করছে মাস্টারকার্ড বাংলাদেশ।

প্রতিযোগিতার অংশ হিসেবে বুধবার (২৮ জানু) থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত যেকোনো অংশগ্রহণকারী এখনই ডটকম এ মাত্র ৫০০ টাকার কেনাকাটা করে তার ভালোবাসার মানুষকে বিশেষভাবে ভাললাগার কথা জানানোর সুযোগ পাবেন। ভিডিও মেসেজ বা ফেসবুক মেসেজের মাধ্যমে তারা তাদের মেসেজ শেয়ার করতে পারবেন www.facebook.com/akhonioffers)। এক্ষেত্রে অতিরিক্ত লিমিটেড এডিশনের টি-র্শাট উপহার পাবেন মাস্টারকার্ড ব্যবহারকারী।

সূত্রমতে, একাধিক বিচারকের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল প্রাপ্ত মেসেজগুলো থেকে সেরা রোমান্টিক মেসেজ প্রেরকদের বাছাই করবেন। গত বছরের মত এবারও সেরা দশজন মেসেজ প্রেরককে পুরস্কার প্রদানের জন্য বাছাই করা হবে। দশজনের মধ্যে একজন সেরা ভাগ্যবান বিজয়ী তার ভালবাসার মানুষটিকে সাথে নিয়ে হেলিকপ্টার থেকে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে মাস্টারকার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অনলাইনে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি ভালবাসার মানুষটির সঙ্গে ভালোবাসা দিবসে নিশ্চিন্ত সময় কাটানোর একটি অনিন্দ্য সুযোগ তৈরি হবে।

অপরদিকে এখনি ডটকম এর সিইও শামীম আহসান বলেন, আমরা আমাদের গ্রাহকদের জন্য এই এক্সক্লুসিভ সুযোগ আনতে পেরে অত্যন্ত আনন্দিত এবং দ্বিতীয় বছরের মত মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে গর্বিতবোধ করছি। গ্রাহকগণ আমাদের সাইট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী তাদের প্রিয়জনদের জন্য বিভিন্ন রকমের উপহার খুঁজে পাওয়ার পাশাপাশি একটি সুরক্ষিত অনলাইন শপিং এর অভিজ্ঞতাও অর্জন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ