1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দোহারে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৪৮৮ Time View

road accident2ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাহালুল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা খোকন বেপারী ও বড় বোন খুশবু (১১) আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহালুল মালিকান্দা গ্রিনলিফ প্রিপ্রারেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশে রওয়ানা দেন খোকন বেপারী। তারা ঢাকা-দোহার আন্তঃসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশু খোকন বেপারী, বাহালুল ও খুশবু আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথে বাহালুলের মৃত্যু হয়। আহত খোকন বেপারী ও খুশবুকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ