1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলে ‘সর্বহারা’ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

marder1টাঙ্গাইল সদর উপজেলার যুগনী এলাকায় ‘সর্বহারা’ দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম রাব্বানী (৪০) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) দলের আঞ্চলিক নেতা ছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বাঘিলের যুগনী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয় লোকজন বাঘিল বাজারের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, সর্বহারা দলের কথিত এ নেতার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রতিপক্ষের গ্রুপের হামলায় সে নিহত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ