1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এদের নির্মূল ছাড়া কোনো পথ নেই: কামরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

kamrul29খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে সারা পৃথিবীতে যে আচরণ করা হয় বাংলাদেশে যারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে সেই আচরণ করা হচ্ছে এবং করা হবে। কথা পরিষ্কার এদের নির্মূল করা ছাড়া কোনো পথ নেই।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “আজকে দেশবাসির পিঠ দেয়ালে ঠেকে গেছে। এদেও সঙ্গে কোনো আলোচনা নেই। তারা জোর করে, মানুষ হত্যা করে দাবি আদায় করতে চায়। এটা মেনে নেয়া যাবে না। বাংলাদেশে এই কালচার সৃষ্টি করতে দেয়া যাবে না। সন্ত্রাসীদের নির্মূলে যে পথ অনুসরণ করা হয়। এদের নির্র্মূল করতেও একই পথ অনুসরণ করতে হবে।”

বিএনপির ‘শুভবুদ্ধি সম্পন্ন’ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের প্রতি আহ্বান জানাবো এই সন্ত্রাস বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন। তাহলে আপনাদের সঙ্গে কথা হলেও হতে পারে।”

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে কামরুল ইসলাম বলেন, “ যাত্রাবাড়ীতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা জানা নেই। আমার মনে হয় এর পরে দেশবাসি ঘুরে দাঁড়াবে।”

এর আগে সভায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ও গণঅভূত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, হারুন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য কামরূল আহসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনি সম্পাদক শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজম সহিদুল ইসলাম মিলন, জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ