1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

অভিযোগ এবার সরাসরি বাংলাদেশ ব্যাংকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১১
  • ৩৩৪ Time View

কোনো গ্রাহক তার ব্যাংকে অভিযোগ করে কোন প্রতিকার না পেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে তার সেই অভিযোগ জানাতে পারবেন। ফ্যাক্স, ই-মেইল, এসএমএস ছাড়াও গ্রাহকগণ ১৬২৩৬ নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশে ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোম্পানি আইনের ৪৫ ধারায় যে কোন তফসিলি ব্যাংক গ্রাহকের সব ধরনের সেবা দিতে প্রস্তুত। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সবসময় সব তফসিলি ব্যাংককে মনিটরিং-এর আওতায় রেখেছে। সাধারণ গ্রাহকের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ব্যাংকে ‘অভিযোগ সেল’ গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ নয়টি শাখায় এবং সব তফসিলি ব্যাংকে গ্রাহকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে কোনো অভিযোগ প্রতিকারের জন্য নির্দিষ্ট কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, সাধারণ মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য ৪৭টি ব্যাংকের সাত হাজার ৭২১টি শাখার সমন্বয়ে বর্তমান ব্যাংকিং নেটওয়ার্ক বিস্তৃত। এর বাইরেও রয়েছে কয়েক ডজন আর্থিক প্রতিষ্ঠান। প্রায় পাঁচ কোটি আমানতকারি ও ৯৩ লক্ষ ৯৪ হাজার ঋণ গ্রহীতার সমন্বয়ে গঠিত ব্যাংকিং খাতে সম্প্রতি কৃষকদের আরো প্রায় ৯৫ লক্ষ হিসাব খোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ