1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঐতিহাসিক: ভূমিমন্ত্রী তিন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথম শ্রেণীতে শুভাগতর অনন্য রেকর্ড ভারতের নির্বাচক কমিটিতে পাওয়ার, প্রধান ওঝা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদিতে হামলা: ঢাকা থেকে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল জ্বালানি সংকট উত্তরণসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

দেশে প্রথম সেবা কেন্দ্র স্থাপন করলো স্যামসাং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৮১ Time View

samsung serviceবাংলাদেশে প্রথমবারের মতো নিজস্ব সার্ভিস কেন্দ্র স্থাপন করলো স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। সার্ভিস সেন্টারটিতে গ্রাহকরা একই ছাদের নিচে স্যামসাংয়ের সকল পণ্যের জন্য বিক্রয়োত্তর সেবা লাভ করতে পারবেন বলে জানা গেছে।

বুধবার সেতুভবনের বিপরীতে এই সেন্টারের উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সি এস মুন। এসময় উপস্থিত ছিলেন স্যামসাং ভারতের সার্ভিস ডিরেক্টর শিমইয়ং জুং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী, হেড অফ কনজ্যুমার ইলেকট্রনিক্স  অ্যান্ড আইটি বদরুল করিম, হেড অফ সার্ভিস তানভীর শাহেদ, সিনিয়র ম্যানেজার ইউনহো ইয়ুন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্ভিস ম্যানেজার এএসএম রোকোনুজ্জামান।

৩০০০ বর্গফুট সার্ভিস সেন্টারটিতে আইটি এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স এর সকল পণ্যের বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে। এছাড়াও এখানে স্যামসাং মোবাইলের একটি এক্সপেরিয়েন্স জোন থাকছে। সার্ভিস সেন্টারটিতে গ্রাহকসেবা প্রদানের জন্য থাকছেন ৪০ জন কর্মকর্তা।

এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া সব ধরনের স্যামসাং পণ্যের সেবা প্রদান করা হবে। কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের জন্য গ্রাহকদের বাসায় গিয়েও সেবা প্রদান করা হবে এই সেন্টার থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ