1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে ট্রেনে পেট্রলবোমা, দগ্ধ ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

pettrol bomaময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলায় এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছলে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা হকার সঞ্জুর গায়ে লাগে এবং তার মুখমণ্ডল ঝলসে যায়। তাকে অন্য যাত্রীরা ধরাধরি করে স্টেশনে নিয়ে যান। সেখান থেকে তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ