1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আশুলিয়া ও ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ৯১ Time View

workerশিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার  শ্রমিকরা।

বুধবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গার্মেন্টেস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে। মঙ্গলবার দুপুরে শ্রমিক বিক্ষোভের মুখে কারখানাটি এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকার বিসিক শিল্প নগরীর ক্যামেরিনা নীট গার্মেন্টস নামক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভে ঘটনা ঘটেছে।

এব্যপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “সমস্যা সমাধানে কারখানা দুটির মালিক পক্ষের সঙ্গে কথা চলছে। অচিরেই সমস্যা সমাধান হয়ে যাবে।

এছাড়া নাশকতা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ