1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজতেমাফেরত ৪ মুসল্লির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

road accident2বিশ্ব ইজতেমা থেকে ঠাকুরগাঁও ফেরার পথে ট্রাকের ধাক্কায় চার বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। নিহত ও আহতরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা । নিহতরা হলেন- হাবিব মিয়া (৪০), আশরাফুল (৪৫), তছলিম উৃদ্দিন ( ৪৩) এবং এন্তাজ আলী (৪৫)।

রোববার দিবাগত রাত আড়াইটার টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত তিনটার দিকে মহাসড়কে বেতগাড়ি এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ অনুসন্ধান করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি বাস থামানো অবস্থায় দেখতে পায়। পরে ওই বাসের ভেতর থেকে আরো দুইটি মৃতদেহ পুলিশ উদ্ধার করে। এ সময় আহত আরো ১৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে  আরো একজনের মৃত্যু হয়।

আহত যাত্রীরা জানান, তারা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগদান শেষে বাড়ি ফেরার পথে বেতগাড়ি এলাকায় একটি ট্রাক বাসটির ডান পার্শ্বে ধাক্কা দেয়। এতে বাসের বাসের ছাদে থাকা যাত্রীরা পড়ে যান এবং বাসে ভেতরে থাকা কয়েকজন আহত হন। বাসটি সেখানে থামিয়ে পড়ে যাওয়া যাত্রীদের উঠিয়ে নিয়ে বাস চালক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থামে  তাদের চিকিৎসার ব্যবস্থা করতে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বাসটিকে সাইড থেকে ধাক্কা দেয়ার কারণে ছাদে এবং বাসের ভেতরে বসে থাকা যাত্রীরা হতাহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ