1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্যাবল বিচ্ছিন্ন: বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেটে ধীরগতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১৫০ Time View

socialচলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ার দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপনকারী সমুদ্রতলদেশীয় একটি ক্যাবল বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে কয়েক দিন ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের সূত্র উল্লেখ করে খবরটি জানিয়েছে দৈনিক বণিক বার্তা

পত্রিকাটি জানিয়েছে, এ বিষয়ে ভিয়েতনামের শীর্ষ মোবাইল সার্ভিস অপারেটর ভিয়েটেল মোবাইল বুধবার এক বিবৃতিতে জানায়, ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এ ক্যাবল ভিয়েতনাম অংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে ক্যাবলটির মেরামতকাজ চলছে, যা স্বাভাবিক অবস্থায় ফিরতে তিন সপ্তাহ থেকে এক মাস লাগতে পারে। এছাড়া আবহাওয়া পরিস্থিতির ওপরও মেরামতকাজ নির্ভর করছে।

ভিয়েতনামের সামরিক বাহিনী পরিচালিত ভিয়েটেল জানায়, ক্যাবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অন্য ক্যাবল নেটওয়ার্ক ব্যবহার করে বর্তমানে তারা আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। ক্যাবলটি মেরামত না হওয়া অবধি ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর ও জাপানে ইন্টারনেট সেবায় শ্লথগতি বিরাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ