1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা বগুড়ায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

bogra mapবগুড়ায় প্রথমবারের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে `বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫’।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়ক হাসান মাহমুদ রনি এসব তথ্য জানান।

মাহমুদ রনি জানান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উত্তরবঙ্গের ব্যবসা সমৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের সহায়তায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইভেন্ট ‘বগুড়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৫’ আয়োজন করবে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

তিনি জানান, জাতীয় এবং বহুজাতিক কোম্পানির অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেলায় তিনটি প্রিমিয়াম প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন ৭টি, ২৭টি মিনি প্যাভিলিয়ন এবং ছোট বড় ২৯২ স্টল স্থান পাবে।

রনি আরো জানান, বিনোদনের জন্য মেলায় থাকছে একটি ছোট চিড়িয়াখানা, একটি থ্রিডি সিনেপ্লেক্স, একটি ছোট শিশুপার্ক। দেশের বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার ভেন্যুটি ফ্রি ওয়াইফাই জোন হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেলায় কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, বগুড়া পুলিশ প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা বিধান করবে।

সরকারি এবং বিরোধী দলগুলো সবাই দেশপ্রেমিক। তারা দেশের অর্থনীতির স্বার্থে দ্রুতই সমঝোতায় আসবে বলেও আমরা আশা করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন- মেলার হেড অব মার্কেটিং হাসান একরাম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অশোক রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ