1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিএনপি নির্মূল না হলে আ.লীগের অস্তিত্ব বিপন্ন হবে: কামরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

kamrul29ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হবে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান বলির পাঠা নাকি কূটনৈতিক ফায়দা লোটার জন্য গুলি খেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসের পথ পরিহার করুন। তা না হলে আপনি যে সন্ত্রাসের আগুন জ্বালাচ্ছেন এই আগুনেই আপনাকে পুড়তে হবে। দেশের জনগণ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ