1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আপনার জন্য দড়ি অপেক্ষা করতেছে, খালেদাকে মায়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

mayaদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “খালেদা জিয়া আপনি যাই করেন, দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে।”

বঙ্গবন্ধু এভিনিউতে বৃহস্পতিবার সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “কোর্টে না গেলে কী হবে, আপনি যতই অসুস্থতার কথা বলেন, আপনার বিচার নির্দিষ্ট সময়েই হবে।” মায়া বলেন, “আজকের হরতাল গরতাল হয়ে গেছে। আগে দিয়েছিল অবরোধ। কাজ হয় নাই। এখন একটু জোর দিয়ে হরতাল দিছে। কিন্তু তাতেও কাজ হয় নাই। রাস্তায় জ্যাম।”

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “খালেদা হলেন বিশ্ব মিথ্যাবাদী। বিজেপির সভাপতি নাকি তার খোঁজখবর নিয়েছেন। এতবড় মিথ্যা মানুষ কেমনে বলে? এ জন্য বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। এইটা কোনো দল না। মানুষকে কষ্ট দেয়ার বাক্স।”

মায়া বলেন, “পাড়া-মহল্লায় শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এই শয়তানদের চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।”

২২টি আওয়ামী সমর্থক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ