1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

হোমসে নৃশংসতার তীব্র সমালোচনা বান কি মুনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৫২ Time View

সিরিয়ার হোমস শহরে সাধারণ মানুষের ওপরে সরকারি বাহিনীর নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাসচিবের বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

তিনি বলেন, সিরিয়ার সরকারি বাহিনীকে দেশটির জনগণের ওপর মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে হামলায় প্ররোচণা দেওয়া হচ্ছে। তিনি হোমস শহরে সাধারণ জনগণকে জিম্মি করে তাদের ওপর সরকারি বাহিনীর হামলার বিভৎস রিপোর্ট ইতিমধ্যে পেয়েছেন বলেও জানান।

তিনি সম্প্রতি সিরিয়া থেকে পালিয়ে আসা আহত ব্রিটিশ ফটোগ্রাফারকে বাবা আমের জেলায় সরকারি বাহিনীর নৃশংসতার চাক্ষুস সাক্ষী হিসেবেও অভিহিত করে বলেন, ‘এটি বছরজুড়ে দেশটিতে চলে আসা প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনের প্রতীক। জাতিসংঘ প্রতিনিয়তই দেশটি থেকে হত্যা, স্বেচ্ছাচারিতা এবং নির্যাতনের খবর পাচ্ছে।’

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ান রাষ্ট্রদূত বাসার জাফরি অবশ্য মহাসচিবের বক্তব্যকে তার দেশের বিরুদ্ধে মিথ্যাচার বলে মন্তব্য করেন। তিনি সিরিয়ায় কোন ধরনের মানবিক পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ