1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

টঙ্গীমুখী জনস্রোত, ১১টার মধ্যে মোনাজাত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ৮৭ Time View

ijtema11বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত টঙ্গীর তুরাগ তীরের দিকে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দিচ্ছেন আখেরি মোনাজাতে। রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভোর থেকেই কমলাপুর থেকে বিশেষ ট্রেন এবং আশপাশের এলাকা থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করছেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করছেন। মনোযোগ সহকারে শুনছেন উপস্থিত লাখো মুসল্লি।

এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নতুন করে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় মুসল্লিরা অপেক্ষা করেন ইজতেমাগামী যানবাহনের জন্য।

তীব্র শীত উপেক্ষা করেই বাস এবং খোলা পিকাপে করেই বিভিন্ন এলাকা থেকে যাত্রা করেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ