1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন – রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১৬৬ Time View

rawshanজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হতে যাওয়া তাবলিগি বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা বাণীতে বলেন, প্রতিবছর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির সমাবেশ প্রমাণ করেছে, তাবলিগের আহ্বান মুমিনদের অন্তরকে স্পর্শ করতে সমর্থ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আকড়ে ধরার ক্ষেত্রেও তাবলিগের বিশ্ব ইজতেমার ভূমিকা অণুপ্রেরণাদায়ক।

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা যেন স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারে সে জন্য সব দলকে রাজনৈতিক কর্মসূচি পরিহার করার এবং একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, তীব্র শীত উপেক্ষা করে দেশ-বিদেশে যে লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় উপস্থিত হচ্ছেন, তাদের সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের মেহনত আল্লাহ কবুল করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ