1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নিজের ফোন থেকে ডিলিট করুন অন্যের ফোনের মেসেজ-ছবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ১৩৭ Time View

msg appকাউকে ভুল করে মেসেজ, ছবি বা ভিডিও পাঠালে সেজন্য আর বিব্রত হতে হবে না। ভুল শোধরানোর সুযোগ দেবে নতুন একটি অ্যাপ।

এই অ্যাপ মোবাইল ইনস্টল করা থাকলে অন্যের মোবাইলেও নিয়ন্ত্রণ রাখা যাবে। নিজের পাঠানো মেসেজ, ছবি বা ভিডিও ইচ্ছামতো ডিলিট করতে পারবেন আপনি। অ্যাপটির নাম ‘স্ট্রিংকস’।

এই অ্যাপের সাহায্যে যাকে মেসেজ, ছবি বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করা যাবে। এমনকি মেসেজ পড়ে ফেলার পরও বা ছবি কিংবা ভিডিও ডাউনলোড করার পরও তা ডিলিট করা যাবে। স্ট্রিংকসের সাহায্যে দুজন ব্যবহারকারীর মধ্যে শেয়ার করা হয়েছে এমন সব ডাটা নিয়ন্ত্রণে রাখা যাবে।

এছাড়া এই অ্যাপ থাকলে একজনের অনুমতি ছাড়া, অন্যজন কোনো ছবি বা ভিডিও নিজের মোবাইলে সেভ করতে পারবেন না। এক্ষেত্রে ছবির স্ক্রিনশট নিয়ে কেউ তা সেভ করার চেষ্টা করলে, তিনবার এ ধরনের পদক্ষেপ নিলে স্ট্রিংকস সেসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিশ্চয়তার ক্ষেত্রে স্ট্রিংকস অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, কোনো কনটেন্ট ব্যবহারকারীরা ফোন থেকে ডিলিট করার পর, তা স্ট্রিংকসের সার্ভার থেকেও ডিলিট হয়ে যাবে।

আপাতত এই অ্যাপটি আইওএস ডিভাইসে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ডাউনলোড করা যাবে http://goo.gl/w658qV ঠিকানা থেকে। তথ্যে ডিলিট করার ক্ষেত্রে অ্যাপটি দুইজন ব্যবহারকারীর মোবাইলেই ইনস্টল করা থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ