1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ছয় বছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৭৬০০ কোটি ডলার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

বাংলাদেশের মোট ২৮ লাখ ৭১ হাজার ৭০৫ জন কর্মী ২০০৯ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত চাকুরি নিয়ে বিদেশে গেছেন এবং এ সময়ে তারা ৭৬ হাজার ৬০৪ দশমিক ৩৮ মিলিয়ন বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।image_112605_0

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বাসস’কে বলেন, বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে ওঠায় সরকার প্রতিবছর বিদেশে ছয়- সাত লাখ লোকের কর্মসংস্থানের আশা করছে।
তিনি বলেন, সফল শ্রম কূটনীতির কারণে বর্তমান সরকার ১৬০টি দেশে জনশক্তি রপ্তানি করতে সক্ষম হয়েছে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্বব্যাপি জনশক্তি রপ্তানির বাজার খোঁজার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মি গড়ে তুলতে জেলা সদরগুলোতে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি জানান, সরকার ইতিমধ্যে সারা দেশে ৪৭ টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও চারটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন করেছে এবং উপজেলা পর্যায়ে চারশ’টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে।

তিনি বলেন, আমরা অভিবাসন ব্যয় কমিয়েছি ও বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, সফল শ্রম কূটনীতির কারনে বর্তমান সরকার ১৫৯টি দেশে জনশক্তি রপ্তানি করতে সক্ষম হয়েছে। অথচ বিগত চারদলীয় জোট সরকার শুধু ৫৯টি দেশে শ্রমিক পাঠাতে সক্ষম হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে মালয়েশিয়া দুইলাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশীকে বৈধতা দিয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থেকে ৬৭ হাজার ৫৮৩ জন নারী কর্মিসহ মোট চার লাখ ২০ হাজার ৬১২ জন শ্রমিক বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ